রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ

🗓 Sunday, 30 November 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 30 November 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণকরে। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন এর সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সমাবেশে বক্তারা বলেন, ডিজিটালের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিনদিন বাড়ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং সাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্বশর্ত। বক্তারা নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর