মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন

🗓 Wednesday, 3 December 2025

👁️ ১৩৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 December 2025

👁️ ১৩৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ।

আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদে বক্তব্য রাখেন, রাজশাহীর শামীম আক্তার, সাইদুর রহমান, জহুরুল ইসলাম, জাহিদ হোসেন, মামুনুর-উর রশিদ, মোহাম্মদ জাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে আমাদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। অন্যথায় আমরা পূর্ণাঙ্গ শাটডাউনে যেতে বাধ্য হবো, এবং তখন দেশের চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এছাড়াও আগামীকাল ১০ম গ্রেড বাস্তবায়নের পরিষদ কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর