আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজশাহীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে মহানগরীর মোল্লাপাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিবন্ধী ও প্রবীণ সংঘের ২ নং ওয়ার্ডের সভাপতি এভারেস্ট হেমব্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন, কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোপ টপ্প। এ সময় রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা: আব্দুল্লাহ আল হাদি, রাজশাহী কারিতাসের এনিমেটর স্বপন এল গমেজ, মুফতি মাওলানা সালাউদ্দিন খান ও শিক্ষক সাহেরা খাতুন উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও প্রতিবন্ধীরা যে সমাজের কোন বোঝা নয়, সেই বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর