১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৩য় দিনের মতো রাজশাহীতে অর্ধদিবস কর্মবিরতি

🗓 Thursday, 4 December 2025

👁️ ১২৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 4 December 2025

👁️ ১২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে তৃতীয় দিনের মত রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে এ কর্মবিরতি চলে দুপুট ১২টা পর্যন্ত। কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এর মত পরীক্ষা সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিলো। আন্দোলনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়ে ও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়।

তাদের দাবি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়েব উপস্থাপিত হলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা তা বাস্তবায়ন হচ্ছে না। দাবি মেনে নেয়া না হলে থেকে কমপ্লিট শাট-ডাউন পালনের হুশিয়ারি দেয়া হয়। এই আন্দোলনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনেকেই এই কর্মসুচীতে যুক্ত হন। এর আগেও গত দুদিন কর্মবিরতি করেছেন আন্দোলনকারীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর