সুদানে কিন্ডার গার্টেনে আরএসএফের হামলায়, ৪৬ শিশুসহ নিহত ১১৬

🗓 Sunday, 7 December 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 December 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

সুদানের একটি কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৬জন শিশু রয়েছে। খবর আলজাজিরার

দেশটিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সংঘাত, জাতিগত দ্বন্দ্ব এবং সামরিক শাসনের জেরে-গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাউথ করদোফান রাজ্যের কালোগিতে এ হামলার ঘটনা ঘটে। কালোগির নির্বাহী পরিচালক গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন।

গত শুক্রবার সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

সুদানের সরকার–সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেস (এসএএফ)-এর দুটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে আরএসএফ প্রথমবার হামলা চালায়। পরে উদ্ধারকাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফায় হামলা চালানো হয়।

এছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র।

সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন উয়েত শুক্রবার বলেন, নিজের বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। বিবদমান সব পক্ষের প্রতি অবিলম্বে এমন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সুদানে বিশৃঙ্খলা শুরু হয় যখন সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য লড়াইয়ের জন্ম দেয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর