ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Wednesday, 10 December 2025

👁️ ১০২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 10 December 2025

👁️ ১০২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

“সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব” এ প্রতিপাদ্যে রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর আয়োজনে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোয়াজ্জেম হোসেন। এসময় রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কমিশনারেটের আওতাধীন বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার খায়রুল আলম।

বক্তাগণ বলেন, সময়মতো ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট প্রদান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনার সুবিধা ব্যবহার করে রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। ভ্যাট শুধু সরকারের রাজস্বই বাড়ায় না, বরং উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর