রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রউত্তোলন করেছেন মহানগর বিএনপি

🗓 Tuesday, 16 December 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 December 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

রাজশাহী-২ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুরের দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছ থেকে তারা এ মনোনয়নপত্র উত্তোলন করেন। রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি আসলাম সরকার, মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ মনোনয়নপত্র উত্তোলন করেন।

এসময় নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সকল প্রয়োজনীয় কাগজ পত্র সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার নিকট জমা দেন নেতৃবৃন্দ।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর