বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে প্রতিবেদনে…
চাঁপাইনবাবগঞ্জ জেলায় যুব উন্নয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা পরিষদ হলরুমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যঞ্জয় সাহা-এর সভাপতিত্বে কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গ্রাম সংগঠনের যুব সদস্যরা অংশ নেন।
বক্তারা এসডিএফের যুব উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে জানানো হয়, আরইএলআই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৩৭ জন বেকার যুব প্রশিক্ষণ পেয়েছে, যার মধ্যে ৭৫৩ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এছাড়া ৪৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কর্মশালার শেষ পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।