রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি

🗓 Saturday, 27 December 2025

👁️ ১০১ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 December 2025

👁️ ১০১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে প্রতিবেদনে…

রাজশাহীতে হিমেল হওয়ার আর কুয়াশার কারণে বাড়ছে শীতের তীব্রতা। তবে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার ভোর ৫টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা এখন পর্যন্ত রাজশাহী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। গত পরশু শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, হিমেল হাওয়ার কারণে ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর