শহিদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

🗓 Saturday, 27 December 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 December 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীতে শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহিদ ওসমান হাদির খুনিরীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহিদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আজ দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর