খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ রাজশাহীবাসী

🗓 Tuesday, 30 December 2025

👁️ ১১৮ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 30 December 2025

👁️ ১১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্র প্রতিবেদনে…

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ রাজশাহীবাসী।
আজ মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ ছুটে আসেন রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে।
বিএনপি নেতাকর্মীরাসহ কান্নায় ভেঙ্গে পড়েন সবাই। অশ্রু সিক্ত চোখে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগরীর প্রতিটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে তার মৃত্যুতে কোরআন শরীফ খতম দেওয়া হচ্ছে । এছাড়াও মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির পক্ষ থেকে দিনভার মাইকে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত ও সূরা বাজানো হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর