২০২৬ টি-২০ বিশ্বকাপ: বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আইসিসি

🗓 Thursday, 8 January 2026

👁️ ২৬৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 8 January 2026

👁️ ২৬৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ার অভিপ্রায় জানিয়ে বিসিবি আইসিসিকে একটি মেইল করেছে ইতোমধ্যে। বিসিবি এবার জানিয়েছে, বোর্ডের চাওয়া ও মতামতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আইসিসি।

বিষয়টি বিসিবি জানতে পেরেছে আইসিসির পাঠানো বার্তা থেকে। সেখানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টুর্নামেন্টে যেন বাংলাদেশ দল পূর্ণাঙ্গভাবে ও নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছিল বিসিবি। সেসব সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে আইসিসি।

একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বসহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

গতকাল ক্রিকইনফো  প্রচার করেছিল বাংলাদেশকে নাকি আইসিসি আলটিমেটামই দিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে ভারতে গিয়েই বিশ্বকাপে খেলতে হবে, তা না হলে পয়েন্ট কাটা যাবে। তবে বিসিবি সেসব দাবি উড়িয়ে দিয়েছে। বিসিবির কথা, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। বোর্ডের কথা, আইসিসির সঙ্গে যেভাবে যোগাযোগ হচ্ছে, তার আসল বিষয়বস্তু বা ভাষার সঙ্গে এইসব দাবির কোনো মিল নেই।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর