আমেরিকার নির্বাচনের ভোট গণনা চলছে

🗓 Thursday, 5 November 2020

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 5 November 2020

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা পুরোদমে চলছে। ফলাফল আসছে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে। আর ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে ব্যাপক সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
এদিকে নির্ধারণী ফলাফলের জন্য সবার চোখ এখন ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর দিকে। এখন পর্যন্ত যেসব রাজ্যের ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন কিছুটা এগিয়ে থাকলেও দু’জনের মধ্যে তীব্র লড়াই চলছে। মোট ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪২টি রাজ্যের তথ্য অনুযায়ী, জো বাইডেন ২২৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন, আর ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৩টি ভোট।
বিজয়ী হতে হলে তাদের ইলেকটোরাল কলেজের অন্তত ২৭০টি ভোট পেতে হবে।
সর্বশেষ পাওয়া ফল বলছে, ফলাফল নির্ধারনী গুরুত্ব¡পূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, মিশিগান, আইওয়া এবং উইসকনসিনের গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
শেষ পর্যন্ত মার্কিন নির্বাচনের ফলাফল পেতে বিশ্ববাসিকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর