নির্বাচনে পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প

🗓 Wednesday, 11 November 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 11 November 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আছে আর মাত্র দুমাসের মতো। অন্যদিকে নির্বাচনে হারের ডামাডোলের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার টুইটারে এক টুইটের মাধ্যমের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

একাধিক টুইটে ট্রাম্প জানান, এরই মধ্যে এসপারের স্থলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেছেন। মিলার গত আগস্ট থেকে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্ক এসপারকে বরখাস্তের পরপরই মিস্টার মিলারকে প্রতিরক্ষা সদর দফতরে প্রবেশ করতে দেখা গেছে।
অবশ্য মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, মার্ক এসপার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি পদত্যাগপত্র জমা দিতেও যাচ্ছিলেন তিনি।
গেল ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। তবে এখন পর্যন্ত তিনি হার মেনে নেননি। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণার পাশাপাশি তিনি গতকালও জয়ের পথে থাকার দাবি করে টুইট করেছেন তিনি।

তবে যেহেতু আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকছেন, এই সময়টুকুতে নিজের ক্ষমতা জানান দিতেই ট্রাম্প আরো কিছু বরখাস্তের সিদ্ধান্ত নিতে পারেন বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর