রাজশাহীতে আট সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

🗓 Monday, 16 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 16 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহীতে যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলীসহ আট সাংবাদিকের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টার সময় মহানগরীর জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী সাহেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তানজীমুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মামুন-অর-রশিদ, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের আহ্বয়ক এ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু, দৈনিক সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েসনের সাধারন সম্পাদক মেহেদী হাসান শ্যামলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, যতই মামলা দেয়া হোক, সাংবাদিককের কলম থামানো যাবে না। সংবাদিকরা মামলাকে ভয় পায় না। মামলা দিয়ে সাংবাদিকের লিখুনি থামানো যাবে না। অবিলম্বে সাংবাদিকদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ আটক সকল সাংবাদিকের মুক্তির দাবি জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর