বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর চারঘাটে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে চারঘাট লিলি সিনেমা হল মোড়ে স্বপ্ন বৃত্ত রওশন রক্তদাতা সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় স্বপ্ন বৃত্ত রওশন রক্তদাতা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জান্নাতুন মাওয়ার সভাপতিতে চারগাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেই এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেনুল হক রানা,স্বপ্ন বৃত্ত রওশন রক্তদাতা সেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক মাইনুল হক, সহ-সভাপতি শাহিনুর ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাাদক নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এসময় শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে অংশ গ্রহন করে এবং এ কার্যক্রম সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে।