রাজশাহীতে পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪ সদস্য আটক

🗓 Sunday, 22 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 22 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ         

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে।

আজ রোববার বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অভিযান বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, এই চক্রটি র্দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারনা করে আসছে। এরা মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে তোলে। তারপর মোবাইল নাম্বার নিয়ে কথোপকোথনের এক পর্যায়ে ভিকটিমকে বাসায় ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। এরপর অপহরণকারীরা ভিকটিমের পরিবারের নিকট থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে ভিকটিমকে একটি অপরিচিতস্থানে ছেড়ে দিয়ে আসে।

আটককৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, পবা থানার চৌবাড়িয়া গ্রামের ইউসুফ আলী মাষ্টারের স্ত্রী নার্গিস নাহার, শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার মৃত আব্দুল সামাদ তালেবের ছেলে রফিকুল ইসলাম, বোয়ালিয়া থানধীন অলকার মোড় এলাকার আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান বাপ্পী ও চন্দ্রীমা থানার নামোভদ্রা হযোর মোড় এলাকার মৃত শফিকুল আলম শরিফুলের ছেলে হামিম আল ফজলে নূর অরফে শুভ্র।

আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর