রাজশাহীর চারঘাটে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

🗓 Sunday, 22 November 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 22 November 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ         

 

রাজশাহীর চারঘাটে বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের আয়োজনে বিনামূল্যে অ্যারাইজ উচ্চফলনশীল হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে চারঘাট উপজেলা হলরুমে উপজেলা কৃষি অফিসার লুৎফুন- নাহারের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, উপ-সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু রায়হান, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড রাজশাহীর কৃষিবিদ গোলাম মুর্শেদ ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য কৃষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, খাদ্য সংকট মোকাবেলায় বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্ভাবিত উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হবেন।
অনুষ্ঠান শেষে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ একশত কৃষকের প্রত্যেককে ৩ কেজি হাইব্রিড অ্যারাইজ তেজ গোল্ড জাতের ধানের বীজ বিতরন করা হয়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর