বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে “ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধ করতে হবে” এই নীতিকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্যের বিরুদ্ধে ধৃষ্ঠতাপূর্ন উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা ও মহানগরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহানগর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘাতক দালাল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, কোর্ট কলেজের অধ্যাক্ষ শফিকুর রহমান বাদশাহ, মহানগর মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা অঞ্জনা সরকার ও ছাত্রনেতা তামিম সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বক্তারা বলেন, যার জন্ম না হলে আমরা কখনও এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে পারতাম না। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষ্কর্য নির্মান নিয়ে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ একটি চক্র বিভিন্ন জায়গায় তা প্রতিহত করার ঘোষনা দিচ্ছেন। তাদের এই সকল ধৃষ্টতামূলক বক্তব্যের তিব্র প্রতিবাদ ও তাদেরকে আইনের আওতায় এনে কঠর শাস্তির দাবি জানান বক্তারা।