রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

🗓 Saturday, 28 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 28 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ         

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংর্ঘষে মোহম্মদ আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজালখলসী-তাহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহম্মদ আলী উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মোহম্মদ আলী মোটরসাইকেল নিয়ে আলীপুর বাজারে যাচ্ছিলেন। পথে উজালখলসী-তাহেরপুর সড়কে একটি মালবাহী ট্রাকের পেছনে তার মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় মাথায় প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর