বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
কোভিট-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উদযাপন করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম। এসময় নিবার্হী অফিসার সৈয়দা সামিরা, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন-নাহার, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, শফিউল আলম রতন, শওকত আলী বুলবুল উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান উপজেলা নিবার্হী অফিসারকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্তার বিতরণ করেন। এবার মেলায় উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।