বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনসিসি’র মহাস্থান রেজিমেন্টের আয়োজনে কোভিড ১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বোরবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বিএনসিসি’র রেজিমেন্টাল কমাডেন্ট লে. কর্ণেল একেএম ইকবাল হোসেন, ব্যাটালিয়ন কমান্ডার মেজর মহসিন আলীসহ মহাস্থান রেজিমেন্টের কর্মকর্তা ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।