বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার কারণে বইছে শীতের প্রকোপ।
আজ রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৬ ভাগ । এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসে আরো কয়েকটি শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা।
তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ।