বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে নারী নির্যাতনকারী, ধর্ষক ও নৈতিক স্খলিত বিতর্কীত তথা কথিত শিক্ষক আতিয়ার রহমান মুকুলের ২৪ ঘন্টার মধ্যে বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর লক্ষীপুরে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) ক্যাম্পাস প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আই.এইচ.টি এর তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তৃতীয় বর্ষের ছাত্র রেজাউল করিম, দ্বিতীয় বর্ষের ছাত্র কে.এইচ সাইমন ও তৃতীয় বর্ষের ছাত্র সুরুজ আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা বলেন, অতিতেও অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ক্যাম্পাসের ছাত্রীদেরকে ইভটিজিং করতো কিন্তু এতদিন কেউ ভয়ে মুখ খুলতো না। এখন সময় এসেছে এই নারী নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে রুখে দাড়াবার। তাই অনতিবিলম্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ধর্ষক তথাকথিত শিক্ষককে অপসারণ করতে হবে বলে দাবি করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান শিক্ষার্থীরা।