বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে জুয়া খেলতে গিয়ে ৯ পুলিশ সদস্যকে আটক করেছে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ।
গত বুধবার গভীর রাতে পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জড়িতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ লাইনের যারা জুয়া খেলায় অংশ নিয়ে ছিলেন তাঁরা হলেন, হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিনার ও মুখপাত্র রুহুল কুদ্দুস জানান, পুলিশ সদস্যরা গভীর রাতে বসে পিকনিক করছিলেন এবং জুয়া খেলছিল এ কারণে তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।