বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
করোনা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে রাজশাহী মহানগরীতে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবাার সকাল থেকে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার করোনা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।
এসময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া, বার বার হাত পরিষ্কার করা, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকা ও যেখানে সেখানে থুথু না ফেলা। এছাড়াও আক্রান্ত ব্যক্তি হতে তিন ফুট দূরত্ব বজায় রাখা ও নিরাপত্তার জন্য মাক্স ব্যবহার করা।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সিভিল সার্জন বলেন, ঘরের আশেপাশে যে কোন পাত্রে বা জমে থাকা পানি সপ্তাহে একবার ফেলে দিতে হবে। ব্যবহৃত পাথরের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিষ্কার করা, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এসব অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে ও দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।
এসময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রাজিউল হক, এমওসিএস ডা. বান্নাবাস হাসদাক, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট নূর মোহাম্মদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।