রাজশাহীতে হিমেল হাওয়ায় বইছে মৃদু শৈত্য প্রবাহ; আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস

🗓 Thursday, 14 January 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Thursday, 14 January 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীতে কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার কারণে বইছে মৃদু শৈত্য প্রবাহ। পুরো উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৭ ভাগ। তাপমাত্রা এখন থেকে প্রতিনিয়ত কমতে থাকবে। এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ।

শীত নিবারণ করতে অনেককে খুড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায়। কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর