বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের ইকবাল জাফর শরীফ নামের ভারতীয় এক শিক্ষার্থী আত্মাহত্যা করেছেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে কলেজ হোস্টেলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
মেডিকেল শিক্ষার্থী ইকবাল জাফর শরীফের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তিনি এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী। করোনা ছুটির পর তিনি ভারতে চলে যান। গত ৩ দিন আগে ইকবাল জাফর রাজশাহীতে আসেন। বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা জানান, বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়।
এ সময় তার বন্ধুরা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ইকবাল জাফরের বন্ধুদের বরাদ দিয়ে গোলাম মাওলা আরও জানান, সম্প্রতি তার বিয়ের ইংগেজমেন্ট হয়। তবে তার অন্য মেয়র সঙ্গে প্রেম ছিল। এ নিয়ে সে মানুষিকভাবে বিপর্যস্ত ছিল।