বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার কারণে বইছে মাঝারি শৈত্য প্রবাহ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৭৭ ভাগ। আরো কয়েকদিন তাপমাত্রা কমতে থাকবে।
এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৩১ জানুয়ারি ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। সড়কগুলোতে যানবাহনগুলো দূর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত নিবারণ করতে অনেককে খুড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায়।