প্রীতি ক্রিকেট ম্যাচে খুলনা টাইগার্সকে হারালো রাজশাহী গ্লাডিয়েটর

🗓 Saturday, 6 February 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 6 February 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

প্রীতি ক্রিকেট ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়েছে রাজশাহী গ্লাডিয়েটর। আজ শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খুলনা ও রাজশাহী অঞ্চলের গণমাধ্যমকর্মীদের নিয়ে গড়া ক্রিকেট দল রাজশাহী গ্লাডিয়েটর ও খুলনা টাইগার্সের মধ্যে প্রীতি এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে খুলনা টাইগার্সের অধিনায়ক টসে জিতে রাজশাহী গ্লাডিয়েটরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। রাজশাহী গ্লাডিয়েটর ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে মিলন সর্বচ্চ ৩৮ রান করেন। খুলনা টাইগার্সের পক্ষে মতি, রকি ও শাহিন ২টি করে উইকেট লাভ করেন।

এদিকে সফররত খুলনা টাইগার্স ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মতি সর্বোচ্চ ১১ রান করেন। রাজশাহী গ্লাডিয়েটরের পক্ষে আকতারুজ্জামান লেলিন ৯ রানে ৩টি উইকেট নেন। রাজশাহী গ্লাডিয়েটরের লেলিন ম্যাচ সেরা হন।

খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী গ্লাডিয়েটরের ওনার কাজী শাহেদ, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশিদ ও আরইউজের সাবেক সহ-সভাপতি শরীফ সুমন প্রমুখ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর