রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো টিকাদান কার্যক্রম চলছে

🗓 Monday, 8 February 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 8 February 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহী মহানগর ও জেলায় দ্বিতীয় দিনের মতো টিকাদান কার্যক্রম চলছে।

আজ সোমবার সকাল আটটা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালসহ ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

টিকা প্রদানের প্রথম দিন রাজশাহী মহানগরীর ৩টি কেন্দ্রে ৩০০জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন। আর জেলার ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ২১৬ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে ১৫টি কার্টুনে ১৮ হাজার ভায়াল ভ্যাকসিন এসেছে। প্রতি ভায়ালে ১০ ডোজ ভ্যাকসিন আছে। সেই হিসেবে মোট ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। যা ৯০ হাজার ব্যক্তিকে প্রদান করা সম্ভব।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর