বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জার্জিস হোসেন সোহেল। একই সাথে তিনি উপজেলা প্রসাশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
গতকাল রাতে বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচন। গত ১৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার পর আমার পোস্টার ছেড়া ও প্রচার মাইকে ভাঙচুর চালানো হয়েছে। সেই সাথে সেইদিন রাত সাড়ে দশটায় বিএনপি নেতা দুলাল শেখের ওপর বর্বর হামলা চালানো হয় এবং এতে তিনি গুরুতর জখম হয়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলিতে নির্বাচনী প্রচার-প্রচারণা সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসনের নিরপেক্ষতা একান্ত প্রয়োজন।
সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মুন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আকব আলী বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।