বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
মুজিববর্ষ উপলক্ষ্যে রাজশাহীতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কাটাখালীস্থ হরিয়ান সুগারমিল মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা আজিজুল আলম বেন্টু ও আরএমপি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা হরিয়ান ক্রিকেট টিম ও খড়খড়ি ফাইটার্সের মধ্যে অনুষ্টিত হয়।