রাজশাহীতে লকডাউনেও সচল ব্যবসা বানিজ্য

🗓 Thursday, 8 April 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 8 April 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

সরকার ঘোষিত লকডাউনেও সচল রয়েছে বিভাগীয় মহানগরী রাজশাহী। আজ বৃহস্পতিবার লকডাউনের চতুর্থ দিনে, আরডিএ মার্কেটসহ অধিকাংশ মার্কেট খুলে, আগের মত ব্যবসা করছেন দোকানীরা।

ব্যবসায়ীরা বলছেন, তারা শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তাদের দোকানপাট খোলা রেখে ব্যবসা বানিজ্য চালাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন গত বছর লকডাউন থাকার কারনে পহেলা বৈশাখ, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মত বড় উৎসবগুলোতে ব্যবসা করতে পারেননি। তাই এবার লকডাউনে দোকান বন্ধ না করে সামাজিক দুরত্ব ও বিধি নিষেধ মেনে দোকান পরিচালনা করছি, যাতে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। যদিও দোকান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম।

এদিকে জনসাধারনের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার তেমন কোন লক্ষন দেখা যাচ্ছে না। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ যানবাহন চলাচল সীমিত করার চেষ্টা করছে এবং গণজমায়েত ঠেকানোর পাশাপাশি মুখে মাস্ক ছাড়া বাইরে বের হলে তাদের সতর্ক করছে। এদিকে লকডাউনের চতুর্থ দিনে রাজশাহী মহানগরীর সড়কে কোনো গণপরিবহন দেখা যায়নি। তবে বিভিন্ন সড়কে অটোরিকশা ও পণ্য পরিবহনের ট্রাক এবং কাভার্ডভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর