রাজশাহীর চারঘাটে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ প্রশাসন

🗓 Monday, 19 April 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 19 April 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে..

করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সরকারী নির্দেশে সারা দেশে এক সপ্তাহের লকডাউন চলছে। সে মোতাবেক রাজশাহীর চারঘাটেও পুলিশি তত্ত্বাবধানে পালিত হচ্ছে কঠোর লকডাউন। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না।

ষষ্ঠ দিনের লকডাউন বাস্তবায়নে চারঘাট থানা পুলিশ সামাজিক দুরুত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রন এবং মানুষকে ঘরে ফেরাতে কাজ করে চলেছে।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় সর্তকতা অবলম্বন বিষয়ক পরামর্শসহ দু:স্থ ও অসহায় মানুষদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। উপজেলাবাসী যারা লকডাউন মানছেন না তারাসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানকে সতর্ক করাসহ দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রন রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরি। এছাড়াও সরকারী নির্দেশনা অমান্য করে অহেতুক ঘোরাফেরা ও দোকানপাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ পর্যন্ত ৫জন দোকান মালিককে ৩ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া আজ সকালে চারঘাট বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ও সচেতনতা বৃদ্ধিতে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও পুলিশের স্পেশাল ফোর্সসহ সকল সদস্যদের নিয়ে কাজ করতে দেখা গেছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর