বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মেট্রোপলিটন দামকুড়া থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানা পুলিশের একটি মোবাইল টিম গতকাল শনিবার বেলা ১২ টার সময় হরিপুর গোরস্থানের পাশে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করাসহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন খোলাবোনা গ্রামের বদিউজ্জামানের ছেলে কাওসার আলী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।