রাজশাহীর দুর্গাপুরে মাস্ক না পরায় রোদে বসিয়ে শাস্তি

🗓 Thursday, 29 April 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Thursday, 29 April 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীর দুর্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কিছু ব্যতিক্রমি পদক্ষেপ নিতে দেখা গেছে দুর্গাপুর থানা পুলিশকে।

তারই অংশ হিসেবে দুর্গাপুরে যারা স্বাস্থ্যবিধি মানেননি বা মাস্ক না পরে বাইরে বের হয়েছেন তাদের শাস্তি হিসেবে ৮-১০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দিয়েছেন দুর্গাপুর থানা পুলিশ। এদিকে পুলিশের এমন উদ্যোগ গ্রহণে স্বাগত জানিয়েছেন সচেতন মানুষ।

আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপুর বাজারের বিভিন্ন স্থানে মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের নিরাপদ দূরত্বে মাস্ক পরিয়ে এমন শাস্তি দেওয়া হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তারা এখন কঠোর অবস্থানে রয়েছেন। মাস্ক ছাড়া বের হওয়া পথচারীদের ৮ থেকে ১০ মিনিট মাস্ক পরিয়ে রাস্তায় বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেয়া হয়েছে। এটা সচেতনতার জন্য করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ থেকেই সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মানবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর