বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে রাজশাহী জেলার ৯টি উপজেলার পিছিয়ে পড়া দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বেলা এগারোটায় রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১০ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে প্রত্যককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) কল্যাণ চন্দ্রসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।