ঈদে দুরপাল্লার গনপরিবহন বন্ধ প্রজ্ঞাপন জারি

🗓 Wednesday, 5 May 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 5 May 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারঘোষিত চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতেকরে আগামীকাল ৬ মে বৃহস্পতিবার থেকে লকডাউনের মেয়াদ পর্যন্ত জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও দূরপাল্লার গণপরিবহনের সঙ্গে লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনা ভাইরাসজনিত রোগ (কভিড-১৯)-এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা বর্ধিতকরণ’ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মের পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর