রাজশাহীর হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গে দুই জনের মৃত্যু

🗓 Thursday, 6 May 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 6 May 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মৃত্যু বরণ করেন। মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯৫ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৫১ জন ও উপসর্গ নিয়ে ৪৪ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর