রাজশাহীর মির্জাপুরে করোনায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী প্রদান

🗓 Friday, 7 May 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Friday, 7 May 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর মির্জাপুরে করোনায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার করোনা ও পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে মির্জাপুর পূর্বপাড়া আনিসের মোড়ে ২৭০জন অসহায় ও দু:স্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আবু সাদাত মো: সায়েম (মিলন)।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, করোনায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও আক্রান্ত। এই ভয়াবহ করোনা সংক্রমণ থেকে জনগণকে বাঁচাতে সরকার গত বছরের ন্যায় এবারও মাসব্যাপি লকডাউন দিয়ে রেখেছে। তবে এখন সীমিত আকারে সব কিছু চললেও নেই তেমন কোন কর্ম। এর ফলে মানুষ কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছে। এর মধ্যে সবথেকে বেশী সমস্যার মধ্যে রয়েছে খেটে খাওয়া মানুষ। তাই স্বল্প পরিসরে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র।

এছাড়া তিনি তার মত সমাজের বীত্তবানদের এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময়ে অন্যদের মধ্যে মির্জাপুর পূর্বপাড়ার সমাজ প্রধান আব্দুল খালেক মন্ডল, সমাজসেবক রফিকুল মন্ডল, সাহাদ আলী ও কালুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর