রাজশাহীতে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

🗓 Wednesday, 19 May 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 19 May 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে, ফিলিস্থিনি জনগনের উপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ফিলিস্থিনিদের উপর ইসরায়েলের নৃশংস গনহত্যার প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল কমেটি রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সভাপতি শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে ও মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ-আলম বাদশাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর নির্বাহী সভাপতি সুজিত সরকার ও মহানগর নির্বাহী সদস্য তামিম সিরাজীসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় ইহুদীবাদী ইসরাইলীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে অব্যাহত মুসলমান হত্যা, অগ্নিকান্ড ও নির্বিচারে মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর