সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ

🗓 Saturday, 22 May 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 22 May 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাত খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর শাখার সাধারন সম্পাদক দেবাশিস প্রমানিক দেবু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক তানজিমুল ইসলাম, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ এবং প্রথম আলো বন্ধুসভা রাজশাহী শাখার উপদেষ্ঠা ফারুক হোসেনসহ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তাগণ বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। আর এ ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের কাছে জোর অনুরোধ জানানো হয়। অন্যথায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সকল সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর