রাজশাহীর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু

🗓 Saturday, 22 May 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Saturday, 22 May 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। তারা দুজনায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, ২১ মে শনিবার রাতে হাসপাতালের আইসিইউতে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪৭ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৪৮ জন ও উপসর্গ নিয়ে ৯৯ জন এবং এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

তিনি আরো জানান, গত কয়েকদিনের চেয়ে বর্তমানে করোনা শনাক্ত ও উপসর্গ রোগীর সংখ্যা বেড়েছে। অন্যদিকে আইসিইউতে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর