রাজশাহী মহানগরীতে চলছে কঠোর লকডাউনের ৭ম দিন: গত ২৪ ঘন্টায় রোগ প্রতিরোধে ২৭টি মামলা

🗓 Thursday, 17 June 2021

👁️ ৩৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 17 June 2021

👁️ ৩৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলছে কঠোর লকডাউনের ৭ম দিন। সংক্রমণ ও মৃত্যু না কমায় মহানগরীতে সর্বাত্মক কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে জেলা প্রশাসন। ১৭ জুন থেকে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের পরিধি।

গতকাল বুধবার রাত ৯টার দিকে রাজশাহী সার্কেট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের জরুরী বৈঠকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে লকডাউন বাস্তবায়নে আজ বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মহানগরীতে অল্প সংখ্যক রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

এদিকে, মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল বুধবার ২৭ জনকে ২৭টি মামলা দিয়ে ২৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৮৩৮ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর