বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৮ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন ও ঝিনাইদহের ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪১০ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৩৫৭টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৮৯৮ টি করোনার নমুনা পরীক্ষা করে ৩৫২ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৮.৫৫ ভাগ। এর আগে গত পরশু ছিল ১৯.৫৩ ভাগ।