বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে জেলা প্রশাসন ঘোষিত কঠোর লকডাউনের ২০ তম দিন।
তবে আগামিকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দেশব্যাপি শুরু হচ্ছে ৭ দিনের কঠোর লকডাউন। তাই শেষ সময়ে কেনা কাটায় মেতেছে ক্রেতা ও বিক্রেতারা।
আজ বুধবার সকাল থেকে সাহেববাজারের বেশি সংখ্যক দোকান খোলা দেখা গেছে, দোকানগুলোতে ছিলো ক্রেতাদের ভিড়। এছাড়া মহানগরীর বিভিন্ন সড়কে মানুষের চেয়ে যাববাহনের উপস্থিতি ছিলো গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি।
যদিও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের চেক পোস্ট রয়েছে। তার পরেও বাজারে নিত্যপণ্য দ্রব্য ক্রয় করতে ক্রেতাদের ভিড় ছিলো চোঁখে পড়ার মত।
মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, লকডাউন সঠিকভাবে বাস্তবায়নের জন্য।
এছাড়া মহানগরীর তিনটি প্রবেশদ্বারে চেক পোস্ট বসিয়ে তল্লাসি করছে পুলিশ। মহানগরীতে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।