রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ১৮ জন গ্রেফতার

🗓 Monday, 5 July 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 5 July 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৮ জনকে আটক করে।

আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৮ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০২ জনকে আটক করে।
এদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ৫৭.৫০ গ্রাম হেরোইন, ২০ গ্রাম গাঁজা, ০৫ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর