রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ২১ জন গ্রেফতার

🗓 Thursday, 8 July 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Thursday, 8 July 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২১ জনকে আটক করে।

আজ বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২১ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০৯ জনকে আটক করে।

এদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ০৮ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর