বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কারিগরি বিভাগের উদ্ভাবিত স্ট্রিপ টিলেজ মেশিনের মাধ্যমে সরাসরি বীজ বপন করলে কৃষি শ্রম ও খরচ কমানো সম্ভব। পাওয়ার টিলারের সাহায্যে উদ্ভাবিত মেশিনটি ব্যবহার করে কৃষকেরা দ্রুত সময়ে ভুট্ট, গম, মুগডাল, মসুর, পাট, সরিয়া, বাদাম ও ধান বপন করতে পারবে। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানির স্বল্পতা থাকায় এই মেশিনে বীজ বপন করলে পানি কম লাগে। তাই মেশিনটি স্থানীয় কৃষক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।